হেড অফ ডিজিটাল মিডিয়া


পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার উপ পরিচালক জনাব মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে আজ রবিবার (২৪ মার্চ) বেলা ১১ টায়, পটুয়াখালী সদর রোডস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে “ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার-প্রসারে জাতির পিতা বঙ্গন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী পৌরসভার পৌর মেয়র জনাব মহিউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন,জাতীয় ইমাম ও মুয়াজ্জিন কল্যান সমিতি সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আব্দুল কাদির এবং পটুয়াখালী নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ শাহ মাহমুদ ওমর জিয়াদ (পীরজাদা)। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় পটুয়াখালী পৌরসভার পৌর মেয়র জনাব মহিউদ্দীন আহমেদ বলেন “ইমাম ও মুয়াজ্জিনরা দেশের ৭০% মানুষের প্রতিনিধিত্ব করেন, সমাজের সবাইকে প্রভাবিত করতে পারেন আপনারাই মাদ্রাসার ছাত্ররা নেশা করেন না আপনাদের মাধ্যমে সমাজ তথা দেশ কে নেশা মুক্ত করার কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারনে”আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরও গতিশীল করেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।