

নেত্রকোনার আটপাড়ায় মসজিদ কমিটির সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ‘অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নেত্রকোনা বাস্তবায়নে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনেউপজেলার শুনই ইউনিয়নের কামরুন্নাহার জেবু ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়৷এতে বক্তব্য রাখেন, পরিবার -পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান খান, সহকারী পরিচালক বাবুল চন্দ্র সরকার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ খান পাঠান, আটপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।সভাপতিত্ব করেন পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম৷ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।