সারাদেশ


নালিতাবাড়ীতে প্রাণ গেল ব্র্যাক কর্মীর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ মার্চ ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার

নালিতাবাড়ীতে প্রাণ গেল ব্র্যাক কর্মীর
আরএম সেলিম শাহী, : শেরপুরের নালিতাবাড়ীতে বাইসাইকেল আরোহী কিশোরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী মোস্তাফিজুর রহমান (২৭)।
সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের নলজোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর তিনআনী শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের নলজোরা বাজার অতিক্রম করে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। এসময় রং সাইডে আসা বাইসাইকেল আরোহী কিশোরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। একই সময়ে অন্য পাশে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া নিহত মোস্তাফিজুর রহমানের বড় বোন জিকুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।