সারাদেশ


গায়েবী মসজিদে মাসব্যাপী ইফতার করাচ্ছেন প্রবাসী বারেক শেখ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ মার্চ ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার

গায়েবী মসজিদে মাসব্যাপী ইফতার করাচ্ছেন প্রবাসী বারেক শেখ
সোহাগ মিয়া,রাজবাড়ী : রাজবাড়ীর দাদশী ইউনিয়নের মানুষের কাছে পরিচিত গায়েবী মসজিদ। এটি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন নিজাতপুরে অবস্থিত। এই মসজিদকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। সরেজমিনে দেখা যায়, মসজিদটি দেখেতে প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন।তাছাড়া মসজিদের পাশেই রয়েছে বড় কবরস্থান।
পুরোনো এই মসজিদ সম্পর্কে তথ্যানুসন্ধানে জানা গেছে, ইংরেজ শাসনামলে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে। মসজিদ এলাকায় কোনো লোকবসতি না থাকায় বনজঙ্গলে ছেয়ে থাকা মসজিদটি সম্পর্কে মানুষজন খুব একটা জানার সুযোগ পায়নি।
তবে বৃদ্ধ বয়স্ক মানুষের মুখে শোনা যায় প্রায় ৩৫০ বছর আগের ঘটনা। এখানে এক গম্বুজ বিশিষ্ট ছোট্ট একটি মসজিদ আকৃতির দেয়াল দেখা যায়। এরপর থেকেই লোকোমুখে শুনতে শুনতে এই মসজিদটির নাম গায়েবী মসজিদ বলা হয়। সময় বিবর্তনে মসজিদটির আকার-আকৃতি ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। 
আসন্ন রমজান মাসে ইউনিয়নের মানবিক সংগঠন হিসাবে পরিচিত শেখ ফাউন্ডেশনের অর্থায়নে মাশব্যাপী চলছে রোজাদারদের মধ্যে মেহমানদারী ও ইফতার বিতরণ কার্যক্রম। 
১৪ ই রমজান সোমবারে প্রত্যেক রমজানের ন্যায় আজকেও প্রায় পাঁচ শতাধিক রোজাদারদের মধ্যে ইফতার ও মেহমানদারী করছেন। তাছাড়া শেখ  ফাউন্ডেশন দাদশী ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যে টিউবওয়েল  বিতরণ, অসহায় মানুষের কন্যার বিয়ের সহযোগিতা, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ  তাছাড়া অনেক মানবিক কাজ করে চলছে। 
শেখ ফাউন্ডেশনের সভাপতি বারেক শেখ ফারুক জানান, আমি সৌদি আরবের জেদ্দা শহরের একজন ব্যবসায়ী। এবং রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমাদের ইউনিয়নের ঐতিহ্য সাথে এই গায়েবী  মসজিদের অনেক ইতিহাস রয়েছে। এখানে অনেক রোজাদাররা মসজিদে ইফতারি করেন। এজন্য এ বছরে অন্য কেউ ইফতার না দিলে আমি  প্রত্যেক রোজায় রোজাদারের মধ্যে ইফতার করাচ্ছি।তাছাড়া ইফতারের সাথে খিচুড়ি বা বিরানীর ব্যবস্থা থাকে। রমজান মাসে এক টাকা বিতরণ করলে ৭০গুণ ছোঁয়াব পাওয়া যায়। এজন্য আল্লাহর রাস্তায় আমি বিনিয়োগ করতে শুরু করেছি।



জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।