

সোহাগ মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নাজমার অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন করেছে।বৃহস্পতিবার ২৮ শে মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া,গনি শেখের পাড়া,গফুর মন্ডলের পাড়ার এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে এলাকাবাসী উচ্চকন্ঠে বলেন,নাজমা আক্তার ওরফে( নাজন) এর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভূমি দখলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও এমপি মহোদয়ের পিএস এর নাম ব্যবহার করে সাধারণ জনগণের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। মানববন্ধন এর নেতৃত্বদেন, স্থানীয় বাসিন্দা হোমেস,উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু মন্ডল, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার কাদের মোল্লা সহ শতাধিক এলাকাবাসী। মানববন্ধন নেতৃত্বদানকারী হোমেস জানান, নাজমা আমার মেয়েকে অকারণে পিটাচ্ছিল। তাছাড়া নাজমা আমাকে পূর্ব থেকে ভয় ভীতিতে দেখিয়ে আসছে। নাজমা বিভিন্ন সময় গোয়ালন্দ বাজার থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে আমাদের পরিবারকে ভয় ভীতি দেখায়। আমরা নাজমার হাত থেকে মুক্তি চাই। তাছাড়া নাজমা এলাকায় কবিরাজ গিরি করেন। তিনি অনেক অসুস্থ মানুষকে ঝাড়ফুক করেন। তিনি আরো জানান নাজমা একজন ভুয়া কবিরাজ এটা আমি মনে করি। এ ব্যাপারে অভিযুক্ত নাজমা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, হোমেসের সাথে আমাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এমন মানববন্ধন করেছে হোমেসের বাহিনী। আমাকে হোমেশের পরিবার মারপিট করেছে। আমি তিনদিন যাবত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছি। আমি থানায় অভিযোগ দিয়েছি আমি সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে বিচারের দাবি জানাই। এ বিষয় গোয়ালন্দঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান, নাজমার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছে তদন্ত করে আইনরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।