

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরে অবৈধপথে আনা নিষিদ্ধ ভারতীয় মদ পাচারকালে ৬২ বোতল বিভিন্ন ব্রান্ডের মদসহ তিনজন চেরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন, বালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আঃ হালিম (৩৮), শেরপুরের নালিতাবাড়ী থানার সমশচুড়া গ্রামের মৃত আমিয় উদ্দিনের ছেলে মোঃ জামিন চৌধুরী (৩০) ও একই গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোতালেব হোসেন মুনা (৩৮)। এসময় শাহ আলী ও অজ্ঞাতনামা দুই আসামি দৌড়ে পালিয়ে যায়।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসআই মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজারে অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর সাড়ে বারোটায় নালিতাবাড়ী থানার সমশচুড়া এলাকায় আবুল কালামের বাড়ী সংগন্ন রাস্তা থেকে এসব মদসহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামিরা জব্দকৃত মদ প্লাস্টিকের তিনটি বস্তায় ভরে কাঁধে করে পাচার করছিলেন। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল মালেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ৫) (বি)/২৫-ডি ধারায় এজাহার দায়ের করেছেন। ধৃত আসামি ও আলামত গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে।এবিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কালাম আজাদ বলেন, আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধৃত আসামিদের আজ শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।