

সোহাগ মিয়া,রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলায় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মোস্তফা মুন্সী পরিবার। ৩১ মার্চ রবিবার সকালে উপজেলার এক দরিদ্র রিক্সা চালকের রিকশা মেরামত করে দিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সেলিম মুন্সি। খোঁজ নিয়ে শোনা যায়, অসহায় রিক্সাচালক জয়নাল প্রামানিক (৭৫) ভাঙ্গাচুরা রিক্সার প্যাডেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য চোখে পড়ে পৌর ছাত্রলীগের মানবিক সভাপতি রাতুল আহমেদ সজলের। রাতুল আহমেদ সজল রিক্সা চালকের কিছু ভিডিও ফুটেজ নিয়ে সেলিম মুন্সীকে দেখালে সেলিম মুন্সী অসহায় রিকশাচালককে নতুন রিক্সা কিনে দিতে চান। কিন্তু বৃদ্ধা রিক্সাচালক তার এই প্যাডেল চালিত রিকশা স্মৃতি হিসেবে ধরে রাখতে চান। দরিদ্র রিক্সাচালক সেলিম মুন্সীকে অনুরোধ করেন এই ভাঙ্গা রিক্সা মেরামত করে দিতে। এরপরে গোয়ালন্দ বাজারের এরশাদ সাইকেল স্টোর থেকে রিক্সারটি মেরামত করে নতুনের মত করে দেয়া হয়। মেরামতকৃত রিক্সাটি হাতে পেয়ে অসহায় রিকশাচালক জয়নাল প্রামানিক জানান, ভাঙ্গাচুরা ও লক্কর জক্কর রিক্সা চালাতে খুব কষ্ট হতো। এখন সেলিম মুন্সী ভাই রিক্সা ঠিক করে দিয়েছে। এই রিকশা চালিয়ে সংসারের চালাতে পারবো।মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সেলিম মুন্সি জানান,অসহায় রিকশাচালকের ভাঙাচোরা রিক্সা দেখে বিবেকে নাড়া দেয়। তার পরিবার যেন একটু ভালো থাকে সেজন্য রিক্সা মেরামত করে দিয়েছি। পৌর ছাত্রলীগের মানবিক সভাপতি রাতুল আহমেদ সজল জানান, মোস্তফা মুন্সির পক্ষ থেকে সেলিম মুন্সী এর আগেও অনেক অসহায় মানুষের নতুন রিক্সা দিয়েছেন এবং অনেকের রিক্সা মেরামত করেও দিয়েছে। তাছারা গোয়ালন্দ উপজেলার মধ্যে মোস্তফা মুন্সী পরিবার অসহায় মানুষের বন্ধুর মত কাজ করে চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।