

টুটুল আহমেদ, ঝিনাইগাতী :"কৃষিই সমৃদ্ধি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ১এপ্রিল সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার।অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪শত ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের বিঘাপ্রতি ৫কেজি ধান বীজ, ৫ কেজি, এমওপি সার ১০কেজি এবংডিএপি সার ১০কেজি করে প্রদান করা হয়। উক্ত বিতরণী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।