

হুমায়রা রহমান সেতু,নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রান্তিক খামারী ও এর সাথে সংশ্লিষ্ট সকল শ্রমজীবীদের নিয়ে দেশের ১৫টি ব্রাঞ্চে তিনদিন ব্যাপী ইফতার আয়োজন কর্মসূচি হাতে নিয়েছে আলাল গ্রুপের চুক্তিভিত্তিক পোলট্রি শিল্প প্রতিষ্ঠান একাত্তর ইন্ট্রিগেশন ফার্ম বাংলাদেশ।শুক্রবার (৫ এপ্রিল)২৫ তম রমজানের এ আয়োজনের ২য় দিনে কুমিল্লা, মিরসরাই সহ ৬টি ব্রাঞ্চে ৩৫০ জনের ইফতারের ব্যবস্থা করেছে এ কোম্পানি। এর আগে প্রথম দিনে ৪টি ব্রাঞ্চে ২০০ জনএবং শেষ দিনে আরো ৫টি ব্রাঞ্চে ৩০০ জনের ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আয়োজনগুলো প্রত্যেক ব্রাঞ্চের তত্বাবধানে নিজস্ব অফিসে বা স্থানীয় হোটেগুলোতে করা হয়।সমাজে একটি সত্যিকারের পার্থক্য তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ একাত্তর ইন্ট্রিগেশন। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে, শুধু খামারী ও শ্রমজীবী মানুষের সাথে ইফতার এবং আলোচনা সভা আয়োজন করা হয়নি। এখানে রোজার গুরুত্বকে তুলে ধরা এবং আনন্দ ও খুশিকে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবেও কাজ করেছে।এ বিষয়ে কোম্পানির সিইও ডা. নুরুল আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খামারী পর্যায়ে এমন আয়োজন সম্প্রীতির বার্তা নিয়ে আসবে। খামারী ও শ্রমজীবিরা দেশের প্রাণ তাদের সঙ্গে আমাদের এই আয়োজন সত্যিই আনন্দের। একাত্তর ফিড দেশের নাম্বার ওয়ান। চুক্তিভিত্তিক খামারের মাধ্যমে খামারীরা যেমন উপকৃত হচ্ছে তেমনভাবে দেশের জন্য অবদান রাখছেন।সূত্রমতে, চুক্তিবদ্ধ খামারীদের সেরা ফিড, বাচ্চা ও সার্ভিস প্রদান করে কোম্পানিটি। কম মূল্যে খাদ্য ও বাচ্চা সরবরাহের পাশাপাশি, যানবাহন খরচ ও ডাক্তারি সেবা ফ্রিতে দিয়ে আসছেন তারা। উৎপাদন খরচ থেকে তুলনামূলক বেশি দামে মাংস কেনার চুক্তি করে অন্যতম এই প্রতিষ্ঠানটি। এছাড়াও খামারীর আর্থিক অবস্থা বিবেচনা করে শেয়ার কর্মপন্থা পদ্ধতি অনুযায়ী স্বল্পমূল্যের বিনিয়োগের ভিত্তিতে চুক্তি এবং বাজার মূল্যের সাথে চুক্তিমূল্যের শেয়ার ভাগ করে নেন তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।