

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আদর্শ আহছানিয়া মিশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ রবিবার দুপুর ০১ ঘটিকায় এই কার্যযক্রম শুরু করে মিশন কর্তৃপক্ষ।প্রতি বছরের মতো এই বছরেও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । প্রায় ষাট হাজার টাকা খরচে চারশত ব্যক্তিকে মিশনের পক্ষ থেকে ইফতার ও ঈদের উপহার সামগ্রী (সেমাই, চিনি, কিশমিশ, বাদাম, নতুন শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে বেশির ভাগ দারিদ্র সীমার নিচে বসবাস করা অসহায় মানুষ, দিন মজুর, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধীরা এই ঈদ সামগ্রী গ্রহণ করেছে। এসময় উপস্থিত ছিলেন ছিলেন মিশনের সভাপতি আলহাজ্ব মো. শাহিদুর রহমান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ও মিশনে অন্যান্য সদস্যবৃন্দ।৪০ সদস্য বিশিষ্ট এই প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে রহিমাবাদ শালুকগাড়ী ( সি-ব্লক) পাড়ায় কেন্দ্রীয় লালমনিরহাট আদর্শ আহ্ছানিয়া মিশন এর শাখা মিশন হিসেবে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আদর্শ আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফজলুল করিম (মা:আ:) এর নেতৃত্বে সারা বাংলাদেশে প্রায় ২৫ টির বেশি শাখা মিশন কাজ করছে।বিভিন্ন মৌসুমে চাহিদা অনুযায়ী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন তারা। শীত কালে কম্বল বিতরণ, বর্ষাকালে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, ফ্রি-মেডিকেল ক্যাম্প, প্রতিমাসে ১১ টি পরিবারের মাঝে রেশনিং পদ্ধতিতে চাল প্রদানসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বগুড়ার এই আদর্শ আহছানিয়া মিশন ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।