

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: জবিয়ানের পাশে জবিয়ান শ্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা জবিয়ান ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৬ এপ্রিল (শনিবার) শেরপুর শহরের নিউ মার্কেট কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা জবিয়ান ফোরামের সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রকিব হাসান লেনিনের সন্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।প্রধান অতিথির বক্তব্যে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। জবিয়ানদের যে কোন কাজে আমি পাশে থাকবো। জবিয়ানরা এগিয়ে যাবে সবক্ষেত্রে এই কামনা। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে। অভাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো সহ যে কোন সামাজিক কাজে আমি পাশে থাকবো।এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জবিয়ান ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, ফোরামের সাধারণ সম্পাদক রকিব হাসান লেনিন, ফোরামের সহ – সভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, বেলায়েত হোসেন,পল্লব সেরনিয়াবাত, মোতালেব হোসেন, হাসান আলী, জিএম নাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি মুজাহিদ বিল্লাহ, শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।