

সাব্বির মির্জা,(তাড়শ)প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। উপজেলা জুড়েই চলছে নির্বাচনী হাওয়া।সামনে প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ ফেসবুকে। তাড়াশ উপজেলাটি মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ৫৬ হাজার। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার জন্য ইউনিয়ন গুলোতে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। তারা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনি। ও তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে আরেক সম্ভাব্য প্রার্থী হচ্ছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কর্মকার ১৯৯৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তাড়াশ থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন। ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ , তাড়াশ উপজেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন। পরবর্তীতে ২০১৩ সালের ২৫ জানুয়ারিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ , তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে ৮ বছর দায়িত্ব পালন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় বার বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন। ২০১৯ সালে উপজেলা পরিষদ তাড়াশ এর চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসাবে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ গ্রহন।চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার বলেন, আমি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। তা আপনারা সকলে অবগত আছেন। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড এর নেতা- কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আমি তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে উন্নীত করবো।তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আরেক সম্ভাব্য প্রার্থী হচ্ছেন তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ আলী বিদ্যুৎ। ফরহাদ আলী বিদ্যুৎ বলেন, তাড়াশ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের সম্ভাব্য প্রার্থীকে প্রচারণায় দেখা যাচ্ছে না।তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান।আরেক সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের কনিষ্ঠ পুত্র ও তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক ম.ম. জর্জিয়াস মিলন রুবেল।তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগের সভাপতি মো আব্দুল খালেক পিয়াসমহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম।বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন চেয়ারম্যান এর সুযোগ কন্যা, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম মিনি। সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক ভিপি আছাব আলী কিরণের সহধর্মিণী তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাড়াশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদিকা তাড়াশ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র সংসদ নেত্রী মাহফুজা আকতার বিএ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।