

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা বিএনপির আয়োজনে সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে কারাবরণকারী ২৭০ জন নেতা কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।জেলা বিএনপির সভাপতির ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ওয়ারেস আলি মামুন।এছাড়াও জেলা বিএনপির অন্যান্য উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদ, ফজলুল হক তারা, আবু রায়হান রুপম, মোখলেছুর রহমান জীবন, মোঃ শওকত হোসেনসহ জেলা এবং বিভিন্ন উপজেলার শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা বিএনপির সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৭০ জন নেতাকর্মী বিভিন্ন সময়ে মিথ্যে মামলায় গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। ওইসব নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।সম্বর্ধনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনাসহ সারাদেশে গুম ও খুন হওয়া অন্যান্য নেতা কর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল নেতাকর্মীরা ইফতারের শামিল হন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।