হেড অফ ডিজিটাল মিডিয়া


টুটুল আহমেদ, ঝিনাইগাতী :আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ১২হাজার ৩শত ৩০ হত-দরিদ্র্র পরিবার পেলো ভিজিএফ'র ১০কেজি করে চাল। ৮এপ্রিল সোমবার দিনব্যাপী স্বস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ১২হাজার ৩শত ৩০ হত-দরিদ্র্র পরিবারের মধ্যে ঝিনাইগাতী ইউনিয়নে ২১৭৫জন, গৌরীপুর ইউনিয়নে ১২৩০জন, ধানশাইল ইউনিয়নে ১৬৮৮জন, কাংশা ইউনিয়নে ২৪৪৭জন, নলকুড়া ইউনিয়নে ২১৯৭জন, হাতীবান্ধা ইউনিয়নে ৯২৯জন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ১৬৬৫ জনের প্রত্যেককে ১০ কেজি হারে চাল প্রদান করা হয়। উক্ত চাল বিতরণে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া এবং সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। গ্রাম পুলিশের সহযোগিতায় এবং ট্যাগ অফিসারের তত্বাবধানে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী চাল বিতরণের সমাপ্তি করেন। পবিত্র ঈদুল ফিতরের আগে ভিজিএফ'র চাল পেয়ে হত-দরিদ্র পরিবারগুলো সরকারকে ধন্যবাদ জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।