

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। 'স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন স্লোগানে' খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। দিবসটির আলোচনা সভায় খাগড়াছড়ি জেলার রোভারিং কার্যক্রমের রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোসলেম উদ্দিন, জেলা স্কাউটস কমিশনার ইমাম উদ্দিন প্রমূখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্কাউট কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকশিত হয়।'এবং প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ স্কাউট এবং রোভার স্কাউট দলগঠনের জন্য পরামর্শ দেন। আলোচনাসভা শেষে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হওয়ায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর গার্ল ইন রোভার সাহানা হাসান সেতু এবং রোভার লূভর চাকমা অমিককে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস থেকে প্রেরিত সাটিফিকেট এবং মেডেল জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে গ্রহন করেন। শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালী করা হয়। এতে সকল স্কাউট, রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।