

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:‘আপনারা খুবই উপকার করলেন, স্বামী সন্তান নেই; চিন্তায় ছিলাম ঈদে কী খাবো। আপনাদের অছিলায় আমরা সেমাই পোলাও খাবো। আপনাদের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। এভাবেই কথাগুলো বলছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া উপহার সামগ্রী পাওয়া আহম্মদ নগর এলাকার আনোয়ারা বেগম। শুধু আনোয়ারা বেগম নয়, তার মতো শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার পেয়েছেন এ উপহার সামগ্রী।গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, গুড়ো দুধের প্যাকেট, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত তারা।ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ মিয়া প্রমুখ।আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যনুযায়ী কিছু সংখ্যক মানুষের মুখে ঈদের দিনের খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশি তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরণের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।