.jpg&w=3840&q=75)

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খরস্রোতা তিস্তা নদীতে ভাই-বন্ধুসহ কয়েকজন গোসলের টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে সোহাগ(০৯)।সোহাগ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাব গ্রামের তিস্তা নদীর সন্নিকটে বসবাসকারী জাহাঙ্গীর আলমের সন্তান।শনিবার দুপুরে সোহাগ তার ভাই ও ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। টিকটকের ভিডিও ধারণ শেষে সবাই ফিরে আসলেও ফিরেনা সোহাগ।এখবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার উৎসুক জনতা জড়ো হয়।সোহাগকে খুঁজে না পাওয়ায় পরিবারে নেমে আসে শোকের মাতম।শনিবার ১৩ এপ্রিল) দুপুরে বুড়িরহাট ক্রসবাধ এলাকাস্থ তিস্তা নদীর প্রবাহ শাখায় দূর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নেতৃত্বে রংপুরে থেকে আসা ডুবুরি নদীতে তন্নতন্ন করে খোঁজে অবশেষে তিস্তা নদীতে থেকে সোহাগে মরদেহ উদ্ধার করে।এখবর পেয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।