সারাদেশ


গোয়ালন্দে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক-২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৪, ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার

গোয়ালন্দে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৬০ বোতল ফেনসিডিসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সেইসাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল।
এরা হলো, মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ সামাদ (৩০) ও ২। রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)  এরা দুইজন কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এলাকার বাসিন্দা।
র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন,  কুষ্টিয়া হতে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তারা।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।