

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের শাড়ি দুই বন্ধুর স্ত্রীর পাওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে কথা বলেন ।ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, সরকারের পক্ষ থেকে সাড়ে ৪শ বা ৫শ শাড়ি, লুঙ্গি দেওয়া হয়। কিন্তু আমার এলাকায় মানুষ থাকে তিন থেকে চার লাখ। তারা আশা করে থাকে সংসদ সদস্য হিসেবে আমি তাদের কিছু না কিছু উপহার দেব। সরকারি বরাদ্দ বণ্টন প্রক্রিয়াতে কে, কাকে দিচ্ছে, এর দায় কী এমপি হিসেবে আমি নিতে পারি। সব কিছু বণ্টনে খোঁজ-খবর নিয়ে থাকি বলে জানান তিনি।তিনি এ বিষয়ে আরও বলেন, আমার এলাকার ইতিহাস বদলাতে আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর গত ৫০ বছরে প্রধানমন্ত্রী যে ঈদ উপহার দেন এটা আমার এলাকায় এই প্রথম আমিই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। যা এর আগে কোনো সংসদ সদস্য করেননি বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের শাড়ি পেয়েছে সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের দুই বন্ধুর স্ত্রী। তারা এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।