

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় তীব্র গরম আর প্রচণ্ড রোদে অবস্থা মানুষের নাভিশ্বাস ওঠেছে ।প্রচন্ড রোদে যারা বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন তারাও কাজ শেষে আবার দ্রুত ঘরে বা কর্মস্থলে ফিরছেন । এ তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ছুয়েছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবার বেশ কয়েক জায়গায় এর চেয়েও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় সবাই ঘরে বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করলেও ট্রাফিক পুলিশ সদস্যরা তপ্ত রোদেও ঠায় দাঁড়িয়ে রয়েছেন সড়কে।৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেন হার মেনেছে তাদের দায়িত্বের কাছে। তবে বিষয়টি নিয়ে কষ্ট কিংবা অভিযোগ নেই তাদের। হাসিমুখেই অন্য স্বাভাবিক সময়ের মতো পালাক্রমে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।সরেজমিনে ঘুরে দেখা যায়, তীব্র গরমেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রচণ্ড গরমে ঘেমে জবুথবু হয়ে গেছেন। কপাল ভেয়েও পড়ছিল ঘাম। তাতে চেহারা হয়ে গেছে তৈলাক্ত। কিছুসময় পরপরই পানি পান করছেন তারা। তবে গাড়ির চাপ বেশি থাকায় বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। অধিকাংশ জায়গাতেই একসঙ্গে একাধিক সদস্যকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার কিছু জায়গায় বিশ্রাম নিয়ে পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা।ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, যত কিছুই হোক দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তীব্র তাপপ্রবাহে সারা দেশের মানুষেরই একই অবস্থা। ঘর থেকে বাইরে বের হলেই লু হাওয়া এসে গায়ে লাগছে। সবাইকে গরম, রোদ, রুক্ষ পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে। তবে এ অবস্থায় সবাই ছায়াযুক্ত স্থানে থাকতে পারলেও আমাদের সেই সুযোগ নেই। দায়িত্বের নিরিখে তপ্ত রোদেও সড়কে থাকতে হচ্ছে। এটি এমন এক দায়িত্ব, যেখানে সামান্য গাফিলতি করলে মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা কিংবা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। তাই রোদ, গরম সবকিছু মাথায় নিয়েই নাগরিক সেবা নিশ্চিত করতে সড়কে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করতে হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর জলীয় বাষ্পের আধিক্যের কারণে মানুষের অস্বস্তিও আরও বাড়তে পারে।তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর পাবনা, চুয়াডাঙ্গা, রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।