

সারাদেশে চলমান তাবদাহ থেকে বাঁচতে এবং সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ১০ দিনে ৫ লক্ষাধিক বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে ২২ এপ্রিল সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বর্ষণ কারুয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় ও ঔষধি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর সরকারি, কলেজ জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, কসবা ও চকপাঠক মহল্লায় বিভিন্ন স্থানের প্রায় এক হাজার চারা বিতরণ ও রোপন করা হয়।এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হাসান ইমরান, উপ পরিবেশ সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, উপ ত্রাণ সম্পাদক রুকন, উপ পাঠাগার সম্পাদক তানভীর হোসেন নাহিদসহ ছাত্রলীগ নেতা আনিসুর, আলী হোসেন শান্ত, বাপ্পি, রাকিব হাসান, রহিম রহমান, রনি, জাহিদ হাসান রিশাদ, তিতাসুর, সরল, আকাশ মাহজাবিন জিদান, তানভীর হাসান বিল্লাল, শাহিন আলম, রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ছাত্রনেতারা জানায়, কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে বদ্ধ পরিকর বাংলাদেশ ছাত্রলীগ। এর গৌরবৌজ্জ্বল অংশীদার শেরপুর জেলা ছাত্রলীগ ছাত্রলীগ। তাই আমরা শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।