

রাজবাড়ীরর চার উপজেলার বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা গেছে। টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে । পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। রাজবাড়ীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করছে তারা।খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ীর পাঁচ উপজেলার মধ্যে রাজবাড়ী সদর, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। গত মার্চ মাস থেকেই পানি ওঠা কমে যায়। আর এপ্রিলের মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে। পানির সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।সরেজমিনে রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন। তবে সেখানেও পানির দেখা মিলছে না। বানিবহ গ্রামের দিপালী শীল বলেন, গত দেড় মাস ধরে পানির সমস্যা। একমাস আগে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছি, তাতেও পানি উঠছে না। এখন দূরের একটি মাঠের স্যালো মেশিন থেকে পানি আনতে হচ্ছে।কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের পরিস্থিতিও একই। গ্রামটির অধিকাংশ টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির সংকটের কারণে সংসারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। মমতাজ বেগম বলেন, এক জগ পানি তুলতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে। পানির সমস্যার কারণে দুটি গরু আর তিনটি ছাগল বিক্রি করে দিয়েছি। আশপাশের পুকুর ও খালেও পানি নেই। এমন অবস্থায় আমরা খুব কষ্টে আছি।বালিয়াকান্দি উপজেলা শহর, বহরপুর, নবাবপুর এসব এলাকা ঘুরেও দেখা যায় টিউবওয়েলে পানি উঠছে না। অনেক টিউবওয়েল একদমই নষ্ট হয়ে গেছে। বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক সনজিৎ দাস বলেন, পানির বড় সমস্যা চলছে। টিউবওয়েলে পানি উঠছে না। বাধ্য হয়ে জলমোটর বসাতে হয়েছে।রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, পানির স্তর ২৫ ফুটের বেশি নিচে নেমে যাওয়ার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। এজন্য আমরা এখন টিউবওয়েল আর সাবমার্সিবল মোটর বরাদ্দ দিচ্ছি। বৃষ্টিপাত না হলে এই সমস্যার সমাধান হবে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।