সারাদেশ


ঢাকা ওয়াসার বিনামূল্যে পানি সরবরাহ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার

ঢাকা ওয়াসার বিনামূল্যে পানি সরবরাহ
চলমান তীব্র দাবদাহে বিনামূল্যে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা ওয়াসা। তাদের মতো করে অন্যান্য ওয়াসা, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে কার্যক্রম নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

এর পাশাপাশি ঢাকা ওয়াসা তীব্র দাবদাহে বিনামূল্যে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করার এই উদ্যোগে স্বাগত এবং ঢাকা ওয়াসাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের মানুষ। 

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, চলমান তীব্র দাবদাহে সরকার এরইমধ্যে দেশে হিট অ্যালার্ট জারি করেছেন। ঢাকা শহরের মত সারাদেশের মানুষ গরমে অসুস্থ ও অতিষ্ঠ হয়ে পড়েছে, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ। উচ্চ ও মধ্যবিত্ত মানুষ বোতলজাত পানি কিনে খেতে পারলেও শ্রমিক এবং খেটে খাওয়া সাধারণ জনগোষ্ঠী সুপেয় পানির চরম ভোগান্তিতে যখন আছে, সেই সময় ঢাকা ওয়াসার বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।



মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে নাগরিকদের চিকিৎসা, স্যালাইনের ব্যবস্থা করা উচিত। একইসঙ্গে আরও তিন ওয়াসা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে সারাদেশব্যাপী সুপেয় পানি স্যালাইন ও চিকিৎসা বিশেষ করে ওষুধপত্র নিয়ে দেশব্যাপী কার্যক্রম শুরুর আহ্বান জানান। একইভাবে কর্পোরেট হাউজ এবং উচ্চবিত্তদের প্রতি তিনি আহ্বান জানান।



জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।