

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।বুধবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত নেতা আরাফাত রহমান একজন মাদকাসক্ত, সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতার জেরে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে বেধরক মারপিট ও তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরই প্রতিবাদে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্তরের নেতাকর্মীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমরানসহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।