

তাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধান কাটার শুরুতেই বৈশাখের প্রচন্ড তাপদাহের কারণে মিলছে না কৃষি শ্রমিক। অপর দিকে হাটে-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক।চলতি বছর তাড়াশ উপজেলায় ১০ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ওই উপজেলায় ২শ’ ৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারণে কৃষি শ্রমিকের দেখা মিলছে না। কিছু কিছু এলাকায় দ্বিগুণ মজুরী দিয়ে শ্রমিক সংগ্রহ করে ধান কাটতে দেখা গেছে।এক্ষেত্রে প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষি শ্রমিককে দিতে হচ্ছে ১ হাজার থেকে ১৫শ’ টাকা। অপরদিকে হার্ভেস্টার দিয়ে ধান কাটতে প্রতি বিঘায় খরচ হচ্ছে ২ হাজার থেকে ২২শ’ টাকা। কৃষি শ্রমিক দিয়ে ধান কাটতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষককে। অপরদিকে হার্ভেস্টার দিয়ে জমির ধান দ্রুত সময়ে ঘরে তুলছেন কৃষকেরা। অর্থ ব্যয় হচ্ছে কম।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় মোট ১০ হাজার ৩৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান লাগানো হয়েছে। ইতিমধ্যেই হাটে-বাজারে নতুন ধান বেচা-বিক্রি শুরু হয়েছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার বিনসাড়া, বারুহাঁস, গুল্টা, রানীরহাটসহ বিভিন্ন হাটে নতুন ধানের আমদানী বেশি লক্ষ্য করা গেছে।এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারনে শ্রমিক পাওয়া যাচ্ছে না। দুই-এক জায়গায় শ্রমিক পাওয়া গেলেও মজুরী দিতে হচ্ছে ৩ গুন বেশি। তাই কৃষকেরা হার্ভেস্টার দিয়ে ঝড়-বৃষ্টির আশংকায় তড়িঘড়ি করে মাঠের ধান ঘরে তুলছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।