

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার উপ- নির্বাচনে সাবেক মেয়র মরহুম ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে মোঃ নাসিব সাদিক হোসেন নোভা বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে ১২৫৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দি প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ৮৭৬৭ ভোট। অপর প্রার্থী সাদের হোসেন পেয়েছেন ৩৩৫৮ ভোট। রবিবার ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ইভিএমের মাধ্যমে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জলঢাকা পৌরসভা এলাকায় ১৮ টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখা ৩৭ হাজার একশত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪১৭ জন। উল্লেখ্য গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।