হেড অফ ডিজিটাল মিডিয়া


খাগড়াছড়ি প্রতিনিধি: ১লা মে জাতীয় শ্রম দিবস এবং বর্তমান সময়ে প্রচন্ড তাপ দাহ উপলক্ষে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আখের রসের শরবত বিতরণ করা। বুধবার সকাল ১১ টায় খাগড়াছড়ি শাপলা চত্বর সাংবাদিক ইউনিয়নের সামনে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখের রসের শরবত বিতরণের শুভ সূচনা করেন।এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে প্রচন্ড তাপ দাহে শিক্ত জন সাধারণদের মাঝে আখের রসের শরবত বিতরণে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সাংবাদিক বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী জানান, সারা দেশে বর্তমান সময়ে প্রচন্ড তাপ দাহে অতিষ্ঠ হয়ে পরেছে। দেশের বিভিন্ন জায়গার অতি তাপ দাহে অনেকে মৃত্যু বরণ করেছে। আর যারা শ্রমজীবি খেটে খাওয়া মানুষ, তাদের পেটের দায়ে রাস্তায় বের হতে হয়। তাঁদের শ্রমের বিনিময়ে আজকে উন্নত জীবন যাপন করছি। আজ তাই বিশ্ব শ্রম দিবস উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমাদের এমন মহতি উদ্যোগ দেখে যদি কোনো বিত্তবান মানুষ এগিয়ে আসে তাহলে আমরা মনে করবো আমাদের উদ্যোগটি স্বার্থক হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।