

বুধবার (১ মে) রাতে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. সফিকুল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।স্থানীয়রা জানান, বুধবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। পুলিশকে খবর দিলে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ সরকার বলেন, সফিক স্যার সন্ধ্যায় ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সুবর্ণ ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত লাশটি রেললাইনের পাশে পড়ে ছিল। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়।আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন , পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।