

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ধান চাতালের বয়লার বিস্ফোরণে ফজল আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মেসার্স আজাহার চালকলের চাতালে দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক ফজল আলী জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে।শ্রমিকরা জানান, ধান সিদ্ধ করার সময় ভোরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। ফজল আলী, জহুরুল সেখ ও জিন্নাহ মন্ডল আহত হয়। এদের মধ্যে ফজলের মুখের অনেকাংশ থেতলে যায়। গুরুত্বর অবস্থায় ফজল আলী কামারখন্দ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে মারা যায়। শ্রমিকরা আরো জানান, এক বছর যাবত বয়লারের পাইপ পরিবর্তন হলেও বয়লার পরিবর্তন না করায় এ দুর্ঘটন ঘটতে পারে। তবে মেসার্স আজাহার চালকলের মালিক আজাহার আলী রাজা বলেন, গত ছয় মাস আগে বয়লার ও কয়েক দিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লারটি কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা জানান, বিস্ফোরনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।