হেড অফ ডিজিটাল মিডিয়া


স্টাফ রিপোর্টার:শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম। ৩ এপ্রিল শুক্রবার নবাগত পুলিশ সুপার, দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সহিত কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অডিও ভিজুয়ালের মাধ্যমে জেলা পুলিশের পরিচিত উপস্থাপনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব উপস্থাপন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এসএম আবু ছাইদ হিরণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে, কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। শেরপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।