সারাদেশ


খাগড়াছড়িতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন, সোমবার

খাগড়াছড়িতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
 খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচী বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০৬ মে, ২০২৪ ইং) সকালে খাগড়াছড়ি গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা।

মতবিনিময় এ প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ যাচ্ছেন। আর এই উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীও ভূমিকা রাখছেন। ঘরের কাজের পাশাপাশি তারা বাইরেও কাজ করছেন। তাই বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার সর্বজন পেনশন স্কিম থেকে শুরু করে বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি চালু রেখেছেন। 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।