

রাজধানী ঢাকা শহরে চলাচলরত গাড়িতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির স্টিকার যাচাই করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। স্টিকার লাগানো গাড়ি সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। আর গাড়িতে সেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কেউ যদি না থাকে, তাহলেই দেয়া হচ্ছে মামলা।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানমূলত অননুমোদিত বা ভুয়া স্টিকার লাগিয়ে কেউ যেন রাস্তায় অতিরিক্ত সুবিধা নিতে না পারেন এবং অপরাধীরা যেন ছদ্মবেশ নিতে না পারে কিংবা অপকর্ম করতে না পারে- এ কারণে স্টিকার লাগানো গাড়ির ক্ষেত্রে এমন কঠিন ব্যবস্থা নিচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ বলে জানিয়েছেন পুলিশ ।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকার লাগানোর প্রবণতা ক্রমশ বেড়েছে। এমনকি ভুয়া স্টিকার লাগানোর প্রবণতাও রয়েছে। কেউ কেউ নিজ প্রতিষ্ঠানের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে অতিরিক্ত সুবিধা নেয়ার চেষ্টা করছেন। এসবের আড়ালে অপরাধও সংঘটিত হচ্ছে।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানঅপরাধ দূর করার জন্য সম্প্রতি ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর নির্দেশনার পরই ডিএমপির সব ট্রাফিক বিভাগ একযোগে গাড়ির স্টিকার যাচাইয়ের ব্যাপারে অভিযানে নেমেছে বলে জানা গেছে ।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানএদিকে, রোববার (৫ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান জানান, স্টিকার ব্যবহারের দায়ে ৩৬৩টি, ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ৪৬১টি এবং অবৈধ যানবাহন ডাম্পিংয়ের দায়ে ২ হাজার ৩৫০টিসহ মোট ৩ হাজার ১৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানতিনি বলেন, মামলা করার পাশাপাশি অননুমোদিত যানবাহনকে জরিমানাও করা হচ্ছে। এ ছাড়া গাড়ির চালক বা স্বজনদের গাড়িতে স্টিকার ব্যবহার করতে দেখা গেলে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জানাচ্ছি।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযানপুলিশের এই কর্মকর্তা বলেন, রাজধানীর নিরাপত্তা ও যানজট নিরসনে জনসাধারণের মধ্যে ট্রাফিক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা, সময়োপযোগী ট্রাফিক আইন বাস্তবায়ন, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন এবং ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগকল্পে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।স্টিকার লাগানো থাকলেই গাড়ীতে অভিযান এ সময় নগরবাসীকে জনসচেতনতা তৈরির পাশাপাশি অননুমোদিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করেন তিনি।Screenshot 2024-05-06 053152.jpg 101.04 KB
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।