

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর গৌরাঙ্গ বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ভিডিওগ্রাফার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার পূৃর্বাচলের বাণিজ্য মেলা এলাকার ভিআইপি পার্কিং থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত গৌরাঙ্গ বিশ্বাস উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকার নলিত মোহন বিশ্বাসের ছেলে।নিহতের স্ত্রী ইতি রানী বিশ্বাস জানান, গত রোববার (৫ মে) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিওর কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় গৌরাঙ্গ। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে নিরাপত্তাকর্মীরা ভিআইপি পার্কিংয়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।