

রাজবাড়ী প্রতিনিধি : বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। এদিকে চার বছর আগে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে প্রকল্প পাশ হলেও কাজ শুরু হয়নি এখনো। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিআইডাব্লিউটিএ বলছে, মন্ত্রণালয় থেকে বরাদ্দের অভাবে আটকে আছে প্রকল্পের কাজ। অসময়ে পদ্মার আগ্রাসী রুপ। আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ।হঠাৎ করে নদীতে পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়ার ছয় ও সাত নম্বর ফেরিঘাট এলাকা। গত এক সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন অন্তত তিন শ' মিটার। ভাঙন আতঙ্কে নদী পাড়ের কয়কশ' পরিবার।এদিকে, ২০২০ সালে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর আধুনিকায়নেপ্রকল্প পাশ হয় একনেকে। এক হাজার ৩৫১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ। কিন্তু কাজ শুরু হয়নি চার বছরেও। মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী, বিআইডাব্লিউটিএ, দৌলতদিয়া ঘাট কার্যালয় জানান, মন্ত্রণালয় থেকে অর্থ অবমুক্তি না হওয়ায় আটকে আছে প্রকল্পের কাজ। তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী জালাল, প্রতিবছরই কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে রাজধানীর সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই দৌলতদিয়া-ঘাট। আর তখনই ঠিক এভাবেই চালানো হয় জোড়াতালির মেরামত। কিন্তু দীর্ঘমেয়াদী কোন পদক্ষেপ নেয়া হয়না। স্থানীয়দের আশঙ্কা দ্রুত সময়ের মধ্যে ভাঙন ঠেকাতে যদি স্থায়ী কোন পদক্ষেপ নেয়া না হয়। তাহলে হয়তো অদূর ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী এ ঘাটটি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।