

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের এনায়েতপুরে বেড়াতে গিয়ে নিখোঁজের একদিন পর যমুনা নদীর পাশে ব্লকের মাঝখানে জমে থাকা পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। মৃত শিশুরা হলো-শাহজাদপুর থানার বেলতৈল ইউনয়িনের সাতবাড়য়িা গ্রামের রুবেলে হোসনেরে ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসনি (৫)।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শিশু দুটি তাদের মায়ের সাথে জালালপুর গ্রামে নানীর বাড়ীতে বেড়াতে আসেন। শনিবার সকালে দুজন যমুনা নদীর বাঁধ ও চর এলাকায় করাবস্থায় হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি ও মাইকিং করে না পেয়ে থানায় জিডি করেন। পুলিশও খোঁজাখুজি করে তাদের সন্ধান পায় না। এ অবস্থায় রবিবার সকালে যমুনার নদীর তীরে ব্লকের চারপাশে জমে থাকা পানির মধ্যে দুজনের মৃতদেহ মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মরদেহ দুটির সুরুতহাল প্রতিবেদন শেষে উদ্ধার করা হয়েছে। তবে পানিতে পড়ে নাকি কেউ হত্যা করে ফেলে রেখেছে বিষয়টি ময়নাতদন্ত এবং তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।