

কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকার মাঠে মাঠে এখন সোনা রঙা পাকা ধানের ক্ষেত। চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের মহোৎসব।কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে সরেজমিনে দেখা যায়,কৃষকরা ক্ষেত থেকে ধান কেটে কাঁধে নিয়ে রাস্তায় জমা করে ভেনগাড়ি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলগুলোতে গরু দিয়ে ধান মাড়াইয়ের সেই চিরাচরিত দৃশ্য এখন আর চোখে পড়ে না। ধান মাড়াইয়ের সেই স্থান দখল করেছে শ্যালো ইঞ্জিনচালিত মাড়াই মেশিন। এতে অবশ্য কৃষকের পরিশ্রম ও খরচ দু’টোই কমেছে। ধান কেটে খবর দিলেই ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিন কৃষকের বাড়িতে চলে যাচ্ছে। এর পর ধানের বোঝা মেশিনে দিলেই খড় ও ধান আলাদা হয়ে বের হচ্ছে।খুলিয়াতারী এলাকার ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিনের মালিক সিরাজুল ইসলাম দুরবিন নিউজকে জানান,এক বিঘা জমির ধান মাড়াই করতে সময় লাগছে এক ঘণ্টা। আর এর জন্য খরচ নিচ্ছি ৮০০ টাকা। এতে কৃষকের সময় ও খরচ দু’টোই কম হচ্ছে।খুলিয়াতারী গ্রামের কৃষক জােবেদ আলী দুরবিন নিউজকে জানান,শ্রমিক সংকটসহ মজুরি বেশি হওয়ায় এলাকার কৃষকরা মাড়াই মেশিনের দিকেই ঝুঁকছে। এক বিঘা জমির ধান কৃষি শ্রমিক দিয়ে মাড়াই করতে আগে দু’দিন সময় লাগার পাশাপাশি খরচ হতো কমপক্ষে এক হাজার ২০০ টাকা। আর এখন সময়ও কম লাগছে,কমে গেছে পরিশ্রম।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।