হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক চিকিৎসা হিসাবে বিনামুল্যে মেডিসিন, গাইনী ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় পল্লী মঙ্গল কর্মসূচী-পিএমকে অফিসের নিজস্ব কার্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আগত মেডিসিন, গাইনী ও চক্ষু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, চক্ষুসেবা, মেডিসিন ও গাইনী বিষয়ে অসহায় মানুষদের পরামর্শ প্রদান শেষে বিনামুল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।এসময় বিনামুল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান আলহাজ্জ্ব মোঃ মোস্তফা মুন্সী।এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী'র’ ফরিদপুর জোনের সহকারি পরিচালক মোঃ লুৎফুর রহমান মজুমদার, স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সৌরভ, রাজবাড়ী এরিয়ার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন মোল্লা, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহা, রিজিওনাল একাউন্টস অফিসার মোঃ রাকিব হাসান প্রমুখ। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোফাইন্যান্স এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, টেকনিক্যাল ট্রেইনিং, নার্সিং কলেজ, টিসু কালচার ও হসপিটাল সেবা প্রদান করে থাকেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।