

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির ৩ উপজেলা খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়িতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে । সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়েছে ।সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তপ্ত রৌদকে উপেক্ষা করে সুশৃংঙ্খল ভাবে সকলে তার মূল্যবান ভোট প্রদান করছে। সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী মো : দিদারুউল আলম তার ভোট প্রদান করেন।এবারে উপজেলা পরিষদ নির্বাচনে ২৮০৫ জন পুলিশ ও আনসার সদস্য ,বিজিবির ২১ প্লাটন,প্রতিটি ইউনিয়নে ১ জন ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় ৩ জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত রয়েছে। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার ২লাখ ৩৯ হাজার ৬১ জন।আনারস প্রতীকে খাগড়াছড়ি সদরে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দিদারুল আলম জানান, সকাল থেকে তিনি ভোট দিতে এসে ভোটাদের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। এখনো পর্যন্ত তিনি কোনো প্রকার বিশৃঙ্খলার ঘটনার কথা তার কানে আসেনি। ভোটাদের সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দেখে এভাবে জয়ী হওয়ার আশা করছেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।