

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে ৩টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদান করে।নির্বাচনে কুড়িগ্রাম সদর আসন থেকে আনারস প্রতীক নিয়ে মঞ্জুরুল ইসলাম রতন ৫২ হাজার ৪৪ ভোট পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমান উদ্দিন আহমেদ মঞ্জু মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৩ ভোট। অপরদিকে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদন্দ্বি প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে রাজারহাট উপজেলায় ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে পুণরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যোন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানকে ১৮ হাজার ৭৭০ ভোটে পরাজিত করেছেন। আবুনুর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট।নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৮১ হাজার ৬২৬ জন। চেয়ারম্যান পদে কুড়িগ্রাম সদরে ৫জন, উলিপুরে ৫জন এবং রাজারহাটে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে কুড়িগ্রাম সদরে ৪জন,উলিপুরে ২জন ও রাজারহাটে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদরে ৩জন,উলিপুরে ৩জন ও রাজারহাটে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।ভোটগ্রহন পরিদর্শনকালে সাংবাদিকদের পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম জানান,তিন উপজেলায় আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিজিবি,আনছার,র্যাব ও পুলিশের ১২শ সদস্য নিবার্চনের দায়িত্বে নিয়োজিত ছিল। ভোটের পরিবেশ নিয়ে খুশি ভোটাররা।জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ সাংবাদিকদের জানান,ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ শতর্ক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।