হেড অফ ডিজিটাল মিডিয়া


সোহাগ মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচন (২১ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী আনারস প্রতীক নিয়ে ২৯৭৪৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ঘোড়া প্রতীক পেয়েছে ৯৬১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী টিয়া প্রতীক নিয়ে ২০০৫৯ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন তালা প্রতীক পেয়েছে ১০৫২৩ ভোট ও সাইদুর রহমান পলাশ টিউবওয়েল প্রতীক পেয়েছে ৮৪২৩ ভোট। এ নিয়ে মোস্তফা মুন্সী ও আসাদুজ্জামান চৌধুরী টানা দ্বিতীয় বারের মতো গোয়ালন্দ উপজেলা পরিষদে নির্বাচিত হলেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আফরোজা রাব্বানী কলস প্রতীক নিয়ে ১৫৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহা আক্তার বুলবুলির হাঁস প্রতীক পেয়েছেন ১৪৬২১ ভোট ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ফুটবল প্রতীক পেয়েছে ৮৩০৪ ভোট।উপজেলা হলরুম সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।