-6477.jpg&w=3840&q=75)

সিলেট জুড়ে টানা ৫ দিনে তীব্র গরমে,জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এবার এক সপ্তাহের ব্যবধানে সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙলো। বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার (২৪ মে) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা গত সপ্তাহে বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি। সে দিন পর্যন্ত এটিই ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার (২৪ মে) তা ভেঙে নতুন রেকর্ড গড়লো। তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গরমে আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার তা থাকছে না। এরচেয়ে কম গরমে আগে বন্ধ থাকলেও এবার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সংশ্লিষ্টদের কোনো নড়-চড়া না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। আগে গরমে ক্লাসের সময় কম থাকলেও এখন পুরো ক্লাস করতে হচ্ছে। ভয়ে অনেকে শিশুকে স্কুলে পাঠাননি বলেও জানান তারা।এদিকে আবহাওয়ার খবরে জানাগেছে সিলেটসহ সারাদেশে দিন ও রাতে আরও তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। এছাড়া সপ্তাহের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, সিলেট, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার উপর দিয়ে তাপব্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যস্থানে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়ার নিপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমান পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, শুক্রবার (২৪ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে বৃষ্টি হলে গরম কিছুটা কমে। আগামী ২/৩ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।