

মোঃ সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি -রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের জন্য ২০২৪-২০২৫ সালের বাজেট ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষনা করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার। বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাকির হোসেন সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সাত্তার মোল্লার সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা সভায়, ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।এ সময় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরদার জানান, আমাদের এই বাৎসরিক বাজেটে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার,তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ কালীন সময়ে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে। তিনি আরো জানান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয় ২,১৮,৪৯,৯০১ ব্যয় ২১৬,,২২,৫০৮ এবং সমাপনী স্থিতি ২,২৭,৩৯৫ টাকা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।