সারাদেশ
কবিরাজের চিকিৎসায় মায়ের কোলে সন্তান এলাকায় চাঞ্চল্য
এই নিয়ে গোয়ালন্দ উপজেলায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঢাক ঢোলক পিটিয়ে খাসি হাতে এবং মিষ্টির প্যাকেট নিয়ে নাচতে নাচতে নাজমা কবিরাজের বাড়িতে আসেন তারা। এ সময় তাদেরকে দেখতে শত শত মানুষের ভিড় সৃষ্টি হয়েছে।
শিশুটির মা রানু আক্তার জানান আমার স্বামী নুরুজ্জামান আগে ছিল প্রবাসে এখন এয়ারপোর্টে চাকরি করেন। আমাদের ঘরে ১৫ বছর আগে একটি মেয়ে সন্তান হয়। এরপর ১৫ বছরের মধ্যে আর কোন সন্তান জন্ম নেয় না। এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই। অনেক ডাক্তার দেখিয়েছি পরীক্ষা-নিরীক্ষা করেছি। ডাক্তারগণ বলেছেন বাচ্চা কনসেপ্টের আমার দুইটি টিউব ব্লক হয়ে গেছে। আমি আর বাচ্চা প্রসব করতে পারবো না। একথা শুনে আমি একেবারেই ভেঙে পরি। এরপর আমার মায়ের পরামর্শে আমি নাজমা কবিরাজ এর কাছে আসি। তিনি পানি পড়া দেন এবং ধারানী দেন। দুই বছরের চিকিৎসা নেই নাজমা কবিরাজের কাছ থেকে। এরপরে কোলজুড়ে আমাদের এই ছেলে শিশু জন্ম নেয়। শিশুর ৭ মাস পূর্ণ হল। শিশুর মুখে চিনি দিতে নাজমা কবিরাজের বাড়িতে নিয়ে এসেছি।
নাজমা কবিরাজ জানান, আমার কাছে জ্বীন রয়েছে। আমি জ্বীনের দ্বারা মানুষকে সেবা দিয়ে থাকি। রানুকে আমি বলেছিলাম তোর বাচ্চা হবে। আল্লাহ কবুল করে নিয়েছে। আমার চিকিৎসার মাধ্যমে ওর বাচ্চা হয়েছে। আমি অনেক খুশি।
এলাকাবাসী সানু,বাবু, রাজু জানান আমরা শুনেছি নাজমা একজন কবিরাজ । আজ প্রমান পেয়েছি তার চিকিৎসার মাধ্যমে এক মায়ের দীর্ঘদিন পর পুত্র সন্তান জন্ম হয়েছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







