

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চরবাসীর জন্য দুটি ব্রিজ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।মঙ্গলবার সকালে চর দৌলতদিয়ায় আক্কাস আলী হাই স্কুলের পিছনে কর্নে সোনা এলাকায় ১ টি ও আইনুদ্দিন প্রামানিক পাড়া এলাকায় ১ টি মোট দুইটি ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়নের উন্নয়ন বান্ধব চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা (পিআইও) আবু সাঈদ মন্ডল, ঠিকাদার মোহাম্মদ নূরুল ইসলাম, ১ নং ওয়ার্ডের মেম্বার কাসেম খান, ৭ নং ওয়ার্ডের মেম্বার গফ্ফার সহ শতাধিক এলাকাবাসী।এ সময় উন্নয়ন বান্ধব চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, দৌলতদিয়া ইউনিয়নের চরবাসীর ৪০ বছরের স্বপ্ন ছিল এই এলাকায় দুটি ব্রীজ নির্মাণ করার। আজ চর বাসীর স্বপ্ন পূরণ হলো। ১ কোটি টাকা মূল্যের দুটি ব্রিজ নির্মাণ হচ্ছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।তাছাড়া আমি দৌলতদিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন করে তুলতে কাজ চালিয়ে যাচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।