হেড অফ ডিজিটাল মিডিয়া


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ী আব্দুল গফফার হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, তাঁরা লিচু আত্মসাৎ করতে দুজন লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে দেন। আজ শুক্রবার দুপুরে র্যাব-১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন। নিহত লিচু ব্যবসায়ী আব্দুল গফফার (৬৫) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নাটোর জেলার দিয়া সাতুরিয়া গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান (২৮), একই জেলার গাজীপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৪৮), কাঠাল বাড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোজাম্মেল হক (৪৫), বড় বাড়িয়া গ্রামের সামছু মিয়ার ছেলে মতিউর রহমান (৪৩), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বিটিবাড়ী গ্রামের আলী হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৪) ও টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুটিবাড়ী চাঁনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন মিয়া (২৯)। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক বলেন, লিচু ব্যবসায়ী হত্যার ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আহত লিচু ব্যবসায়ী হেলাল শেখ (৩৬) বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। হত্যাকারীদের গ্রেপ্তার করতে র্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে। হেলাল শেখ একজন লিচু ব্যবসায়ী। গত ৩ জুন তিনি পাবনা জেলার দাশুড়িয়া এলাকার বিভিন্ন জায়গা থেকে লিচু ক্রয় করে আরেকজন লিচু ব্যবসায়ী গফফারকে সঙ্গে নিয়ে একটি ট্রাকযোগে সিরাজগঞ্জের দিকে আসছিলেন। ট্রাকে তাঁরা দুজন ছাড়াও আরও ৬-৭ জন ছিল। তারা নিজেদেরকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেয়।রাত সাড়ে ১০টার দিকে নাটোর জেলার কাঁচিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর ওই ৬–৭ জন লিচু আত্মসাতের উদ্দেশ্যে ওই দুই লিচু ব্যবসায়ীর হাত-পা, চোখ বেঁধে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বোয়ালিয়া এলাকায় তাঁদের ট্রাক থেকে ফেলে দেয়। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এসে দুই লিচু ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিচু ব্যবসায়ী আব্দুল গফফারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।