

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি'র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম। শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।আহতদের তিনজনের একজনের নাম আলতাব হোসেন (৫৫)। তিনি সিংগীমারী ইউনিয়নের বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে। আহত অপর দুজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।সীমান্ত সূত্র ও বিজিবি জানিয়েছে, ওই সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলো কৃষক আলতাব হোসেন ও অন্যান্যরা। এ সময় ভারতীয় বিএসএফ বাংলাদেমে প্রবেশ করে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। ওই গুলিতে ৩ জন আহত হন। সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ‘ ছররা গুলি চালানো হয়। তিনজন আহত হয়েছে। তন্মধ্যে আলতাফ হোসেন একটু বেশী অসুস্থ’। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিজিবি'র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, ‘এই মুহুর্তে বিএসএফ'র সাথে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত তিনজন আহত হয়েছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।