.jpg&w=3840&q=75)

বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে ফেরার পথে ৩ সন্তানসহ নিখোঁজ গৃহবধূ। গৃহবধূ খালেদা আক্তার রিতু ও তাঁর তিন সন্তান। বাবার বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল শুক্রবার স্বামীর ঘরে ফেরার পথে তিন সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর বাবা আ. আউয়াল।জিডির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘তিন সন্তানসহ মা নিখোঁজের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ নিখোঁজেরা হলেন জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর এলাকার আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু এবং তাঁদের তিন সন্তান তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) ও হুমায়রা আক্তার (৫)।অভিযোগ সূত্রে জানা গেছে, ২ জুন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বিজয়নগর উপজেলার সিংগারবীল ইউনিয়নের মেরাশানী এলাকায় তিন সন্তানসহ বেড়াতে যান। স্বামীর বাড়ি যাওয়ার জন্য গতকাল তিন নাতনিসহ খালেদা আক্তার রিতুকে স্থানীয় একটি অটোরিকশায় তুলে দেন আ. আউয়াল। গতকাল সন্ধ্যায় স্বামীর বাড়িতে তিনি খোঁজ নিলে জানতে পারেন তাঁর মেয়ে-নাতনিরা যাননি। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন গৃহবধূ ও তাঁর সন্তানদের বিভিন্ন স্থানে সন্ধান করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।