

দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়।রোববার (০৯ জুন) সকালে জাহাজটি নোঙর করে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে। এসময় স্বজনদের চোখে দেখা যায় আনন্দাশ্রু। উখিয়ার জালিয়া পালং থেকে আসা রাশেদা আক্তার বলেন, এগারো মাস ধরে আমার ছেলে মিয়ানমারে বন্দী ছিলো। সে অবৈধ উপায়ে সাগরপথে মালেশিয়া গিয়েছিল। আজকে আসছে আমার ছেলে। ছেলের চেহারা দেখে চোখের জল ধরে রাখতে পারিনি।আরেকজন স্বজন বেলাল উদ্দিন বলেন, আমার নিকটাত্মীয় ৬ জন একসাথে অবৈধ ভাবে মালেশিয়া যাওয়ার পথে আটক হয়। দীর্ঘদিন কারাভোগ করে মিয়ানমার কারাগারে। পরে সরকার তাদের ফিরিয়ে আনছে। আমাদের আনন্দের কোন শেষ নেই। খুব ভালো লাগছে। এদিকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে মিয়ানমারের ১৩৪ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য। তারপর মিয়ানমারের জাহাজে তুলে দেওয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।