হেড অফ ডিজিটাল মিডিয়া


খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও জলাবদ্ধতার কারণে খাগড়াছড়ি, দীঘিনালা, লংগুদু, সাজেক ও রাঙ্গামাটি -খাগড়াছড়ি সড়ক সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ রয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় রাত ১২ থেকে ০৮ টা পর্যন্ত খাগড়াছড়ি - ড়চট্টগ্রাম -ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ ছিলো। ভোর রাত্রি খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সড়ক স্বাভাবিক করা হয়েছে। টানা বৃষ্টিতে এদিকে খাগড়াছড়ি সদরে বিভিন্ন জায়গায় খাগড়াছড়ি বাস স্টেশন, মুসলিম পাড়া, মহিলা কলেজ সড়ক, দীঘিনালার মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে দীঘিনালার বোয়ালখালী, মেরুং, লংগুদু, বেতছড়ি, কবাখালীসহ সড়ক জায়গায় নির্মাঞ্চল প্লাবিত হয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। ঘর বন্ধী রয়েছে জেলায় প্রায় ১৫শ পরিবার।খাগড়াছড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই ভারী বর্ষণের কারণে খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছিল। এখনো পর্যন্ত সর্তকতা জারি করে প্রচারণা চালানো হচ্ছে। ঝুকিপূর্ণ এলাকার ত্যাগ করে আশ্রয় কেন্দ্র গুলোতে নিরাপদ আশ্রয় নিতে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক মোঃ জাকের হোসেন জানান, আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা গত রাতে ১২টা দিকে খাগড়াছড়ি মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় ধসে খবর পেয়ে সকাল ৮টা পর্যন্ত কাজ থেকে যান চলাচল স্বাভাবিক রেখেছি। তবে ইতো মধ্যে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের খবর পেয়েছি। জেলার বিভিন্ন উপজেলায় আমাদের ফায়ার সার্ভিসের টিম কাজ করে যাচ্ছেন। খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকায় এলাকার আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রয়েছে। খাগড়াছড়ি ৯৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুঁকনো খাবার মজুদ রাখা আছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকির পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জনসাধারণদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।