

নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) নরসিংদী সদর প্রেস ক্লাবের হল রুমে এই সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলার ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এ বি এম আজরাফ টিপু।সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নূরুজ্জামান পিটু ,রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান শাহ চিশতী,কামাল হোসেন প্রধান, ডাক্তার শরীফ,, যুগ্ম সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম রনি ,সাংগঠনিক সম্পাদক ফাহিমা খানম , কোষাধক্ষ্য কামাল উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মোল্লা ,প্রচার সম্পাদক লামিয়া সরকার বর্ষা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকারিয়া, সদস্য রফিক,হাসান সরকার,তালাত মাহমুদ আব্দুল সালামসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ।এ সময় সংগঠনের নবনির্বাচিত কমিটির সকলের পরিচয় পর্ব শেষে প্রধান অতিথি এবিএম আজরাফ টিপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের চারজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন।সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ,জনতা, পুলিশ ও সাংবাদিক সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।